আরএমপি এলাকায় ফাঁকা জমিতে বৃক্ষরোপণ করছে রাজপাড়া থানা

ফলজ ও বনজ ৩০টি গাছের চারা রোপণ, সবুজায়নে পুলিশের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি (রাজশাহী): সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নিপা ও ফিরোজসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
বৃক্ষরোপণকালে ওসি আবুল কালাম আজাদ বলেন, “গাছ আমাদের ফল ও ছায়া দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। থানার প্রাঙ্গণে বেশ কিছু ফাঁকা জায়গা থাকায় সেখানে এসব চারা রোপণ করা হয়েছে।”
তিনি আরও জানান, থানাকে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ভবিষ্যতে ফাঁকা জায়গাগুলোতে আরও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।






