জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দুর্গাপুরে সমন্বয় সভা

মর্যাদাপূর্ণ উদযাপনে দুর্গাপুরে কর্মসূচি চূড়ান্ত। দুর্গাপুরে গণঅভ্যুত্থান দিবস ঘিরে প্রশাসনের প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মিনি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ইব্রাহিম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির এবং ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর এম এ মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান, জুলাই যোদ্ধা মজনুর রহমানসহ দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান ইউএনও উম্মে হাবিবা ফারজানা।

উল্লেখ্য, দিবসটি ঘিরে উপজেলা জুড়ে নানা কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।