ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

দায়িত্ব গ্রহণের পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধির উদ্দেশে রওনা
টুইট ডেস্ক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সকাল ১১টা ৪০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
পুষ্পস্তবক অর্পণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন হাফিজ উদ্দিন আহমদ।






