রাজশাহীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

র‌্যালিতে ভূমিমন্ত্রী মিনু ও রাসিক প্রশাসক রিটনের অংশগ্রহণ

রাজশাহী প্রতিনিধি: ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর বিভাগীয় ও জেলা কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাননীয় ভূমিমন্ত্রী জনাব মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটন।

র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ জোরদারের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।