নতুন সন্তানের জন্ম ঘিরে পারিবারিক সিদ্ধান্ত, সফরের সূচিতে পরিবর্তন

নতুন সন্তানের জন্ম ঘিরে পারিবারিক সিদ্ধান্ত, সফরের সূচিতে পরিবর্তন।

বিনোদন ডেস্ক | টুইট প্রতিবেদক 

মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী টাইলার চাইল্ডার্স ও তাঁর স্ত্রী, গায়িকা-গীতিকার সেনোরা মে দ্বিসুখবরের অপেক্ষায় টাইলার চাইল্ডার্স-সেনোরা মে, স্থগিত দুই কনসার্টতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। পরিবারের এই বিশেষ মুহূর্তকে অগ্রাধিকার দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও পেনসিলভানিয়ায় নির্ধারিত দুটি কনসার্টের সূচি পরিবর্তন করেছেন চাইল্ডার্স।

গত ৯ জুন প্রকাশিত এক বার্তায় জানানো হয়, সেনোরা মের সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় ১০ জুন নিউইয়র্কের ডেরিয়েন লেক অ্যাম্ফিথিয়েটার এবং ১১ জুন পেনসিলভানিয়ার হার্শিপার্ক স্টেডিয়ামের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, পুনর্নির্ধারিত সূচিতে ১৩ আগস্ট ডেরিয়েন লেক অ্যাম্ফিথিয়েটার এবং ১৪ আগস্ট হার্শিপার্ক স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। নতুন সূচির এই দুটি আয়োজনে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ইভান হোনার। আগে কেনা সব টিকিট নতুন তারিখেও বৈধ থাকবে। তবে যারা উপস্থিত হতে পারবেন না, তারা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট ফেরতের আবেদন করতে পারবেন।

এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকেই পারিবারিক দায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একজন ভক্ত লিখেছেন, ‘পরিবারই সবার আগে।’ আরেকজন মন্তব্য করেন, সফরের সূচি অনেক আগেই নির্ধারণ করা হয়, তাই এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই দেখা উচিত।

টাইলার চাইল্ডার্স ও সেনোরা মের পরিচয় ২০১৩ সালে কেন্টাকির একটি খামারে। একই বছর তাঁদের সম্পর্কের সূচনা হয়। ২০১৫ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছে এই জনপ্রিয় কান্ট্রি সংগীত দম্পতি।

পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রক্ষা করতে চাইল্ডার্সের এই সিদ্ধান্ত ভক্তদের কাছে ইতিবাচক বার্তাই পৌঁছে দিয়েছে। সংগীতজীবনের ব্যস্ততার মধ্যেও পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তকে প্রাধান্য দেওয়াকে অনেকেই দায়িত্বশীলতার উদাহরণ হিসেবে দেখছেন।