টুইঙ্কলের সমালোচনাই অক্ষয়ের সবচেয়ে বড় ভয়

নতুন ছবি ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর প্রচারণায় রসিকতা করে বললেন— স্ত্রী টুইঙ্কল খান্না অভিনয় খারাপ লাগলে একটুও ছাড় দেন না

টুইট প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবনের বয়স পেরিয়েছে আড়াই দশকেরও বেশি। পর্দায় অ্যাকশন নায়ক হিসেবে অক্ষয়ের দৃঢ় উপস্থিতি থাকলেও ব্যক্তিজীবনে স্ত্রী টুইঙ্কল খান্নার অকপট সমালোচনাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এমনকি মজার ছলে বলেছেন, তার অভিনয় নিয়ে টুইঙ্কলের মন্তব্যই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়।

শুক্রবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন চলচ্চিত্র ‘ওয়েলকাম টু জঙ্গল’। ছবিটির প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নিজের কাজের সবচেয়ে কঠোর সমালোচক আর কেউ নন, তার স্ত্রী টুইঙ্কল খান্না।

অক্ষয়ের ভাষ্য, কোনো সিনেমা ভালো না লাগলে টুইঙ্কল বিন্দুমাত্র রাখঢাক করেন না। তিনি সরাসরি নিজের মতামত জানিয়ে দেন। রসিকতার সুরে অভিনেতা বলেন, ‘সমালোচনা করতে গিয়ে টুইঙ্কল আমাকে যেকোনো সময় মেরেও ফেলতে পারে।’ তবে মন্তব্যটি ছিল পুরোপুরি হাস্যরসের অংশ, যা উপস্থিত সবার মধ্যেই হাসির রোল তোলে।

অভিনেতা জানান, টুইঙ্কলের কাছ থেকে প্রশংসা পাওয়া খুবই বিরল ঘটনা। তবে সম্প্রতি প্রিয়দর্শন পরিচালিত তার নতুন ছবি ‘ভূত বাংলা’–এর ঝলক দেখে টুইঙ্কল প্রশংসা করেছিলেন। সেই অভিজ্ঞতাকে ‘বিশেষ প্রাপ্তি’ বলেই উল্লেখ করেন অক্ষয়।

বলিউডে স্পষ্টভাষী ও বুদ্ধিদীপ্ত দম্পতি হিসেবে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার আলাদা পরিচিতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রসিকতা ও খুনসুটিভরা মুহূর্ত প্রায়ই অনুরাগীদের নজর কাড়ে। পারস্পরিক সমালোচনা, ঠাট্টা এবং অকপট মতবিনিময়ের মধ্য দিয়েই দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তাদের দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে মনে করেন ভক্তরা।

এদিকে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবিটি নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহও বেশ তুঙ্গে। ছবির প্রচারণায় অক্ষয়ের খোলামেলা মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে তাদের দাম্পত্য