চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

চীন সফরের শেষ দিনে দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত বিষয়ে আলোচনা
টুইট ডেস্ক: চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) সকালে গ্রেট হল অব দ্য পিপল–এ আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতে দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। অর্থনৈতিক সহযোগিতা, শিল্প বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্ব বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঝাও লেজি। সেখানে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সকালে প্রধানমন্ত্রী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ার–এ অবস্থিত মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সফরসঙ্গীরা।






