‘এখানে কেউ নেই’ ঘিরে রহস্যের আবহ

টুইট প্রতিবেদক: আড্ডা থেকে সিনেমার গান, বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন আলোচনার জন্ম।আড্ডার এক অনির্ধারিত মুহূর্ত থেকেই জন্ম নিয়েছিল গানটি। পরে সেটিই জায়গা করে নেয় আসন্ন চলচ্চিত্র বনলতা সেন-এ। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটির নতুন গান ‘‘এখানে কেউ নেই’ ঘিরে রহস্যের আবহএখানে কেউ নেই’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে তৈরি হয়েছে কৌতূহল, আলোচনা ও রহস্যময় আবহ।

গানটির স্রষ্টা ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার জানিয়েছেন, শুরুতে বনলতা সেন চলচ্চিত্রে কোনো গান রাখার পরিকল্পনাই ছিল না। তবে নিয়মিত সাহিত্য, চলচ্চিত্র ও সংগীতকেন্দ্রিক আড্ডার এক পর্যায়ে হঠাৎ করেই ‘এখানে কেউ নেই’ গানের ভাবনা আসে। পরে সেটিই ধীরে ধীরে সিনেমার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

বাপ্পা মজুমদার বলেন, তাদের আড্ডাজুড়ে সবসময়ই গান, কবিতা ও চলচ্চিত্র নিয়ে আলোচনা চলত। সেই সূত্র ধরেই প্রথমে ছবির আবহসংগীতের কাজের প্রস্তাব আসে। এরপর এক রাতের আড্ডায় আচমকাই জন্ম নেয় ‘এখানে কেউ নেই’-এর ধারণা। তার ভাষায়, বিষয়টি এখনও তাদের বিস্মিত করে।

গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। একই সঙ্গে সুর, সংগীতায়োজন এবং কণ্ঠও দিয়েছেন বাপ্পা নিজেই। আবেগঘন গায়কী ও বিষণ্ন আবহের কারণে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।

প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শ্রোতার মতে, সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রের গানের ধারায় এটি ব্যতিক্রমধর্মী এক সংযোজন। বিশেষ করে আলো-ছায়াভিত্তিক দৃশ্য নির্মাণ, প্রতীকী উপস্থাপনা এবং চরিত্রগুলোর নীরব অভিব্যক্তি গানটিকে দিয়েছে কাব্যিক গভীরতা।

চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, বনলতা সেন কেবল প্রেমের গল্প নয়; এতে উঠে এসেছে নিঃসঙ্গতা, স্মৃতি, সম্পর্কের ভাঙাগড়া এবং মানসিক টানাপোড়েনের নানা স্তর। ‘এখানে কেউ নেই’ গানটিকে সেই আবহের প্রথম ইঙ্গিত হিসেবেই দেখছেন অনেকে।

এর আগে পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। নতুন গান প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

সংশ্লিষ্টদের আশা, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেলে বনলতা সেন চলতি বছরের আলোচিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠতে