পাগলী চরিত্রে তুষির বাজিমাত

‘গ্রামের মানুষ এখন তুষিকে নয়, চেনে পাগলীকে’।
টুইট প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের তরুণ অভিনেত্রী নাজিফা তুষি এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। নতুন চলচ্চিত্র ‘রইদ’-এ অভিনীত ‘পাগলী’ চরিত্রের জন্য বাস্তবেও গান গেয়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি।
চরিত্রটির সঙ্গে নিজের মিশে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
তুষি জানান, প্রথমদিকে ‘পাগলী’র গান গাওয়ার বিষয়টি নিয়ে তিনি বেশ অস্বস্তি ও ভয় অনুভব করেছিলেন। তার ভাষায়, চরিত্রটি যেহেতু এক মানসিক ভারসাম্যহীন নারীর, তাই গানটিও সেই আবহ ধরে গাওয়ার চেষ্টা করেছেন। তবে প্রকাশের পর দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় এখন তিনি দারুণ উচ্ছ্বসিত।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘রইদ’ সিনেমার শুটিং চলাকালে তিনি দীর্ঘ সময় গ্রামের পরিবেশে ছিলেন। স্থানীয় মানুষের সঙ্গে তৈরি হয়েছিল ঘনিষ্ঠ সম্পর্ক। সেই সময় গ্রামবাংলার লোকজ সুর ও গান তার চরিত্র নির্মাণে প্রভাব ফেলেছিল। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তিনি চরিত্রের আবহে গান গুনগুন করতেন। পরে চলচ্চিত্রের টিম সেই গানটিকেই আলাদাভাবে পরিবেশনের সিদ্ধান্ত নেয়।
তুষি বলেন, শুরুতে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে ক্যামেরার সামনে প্রায় স্থির হয়ে গিয়েছিলেন। তবে সহকর্মী ও বন্ধুদের উৎসাহ তাকে সাহস জুগিয়েছে। শেষ পর্যন্ত দর্শকদের বিনোদন দিতে পারার আনন্দই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে উঠেছে।
এই চরিত্র ঘিরে গ্রামাঞ্চলে পাওয়া অভিজ্ঞতার কথাও শেয়ার করেন অভিনেত্রী। তিনি জানান, গ্রামের মানুষ এখন আর তাকে ‘তুষি’ নামে চেনে না; বরং ‘পাগলী’ হিসেবেই মনে রেখেছে।
ভিডিও কলে কথা বলার সময় অনেকেই তাকে দেখে বিস্ময় প্রকাশ করে বলেন “তুই এত সুন্দর হয়ে গেছস কেন?” যা তার কাছে অত্যন্ত মজার ও স্মরণীয় অভিজ্ঞতা।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ অভিনেত্রী হিসেবে চরিত্রের গভীরে প্রবেশ এবং নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপনের মাধ্যমে নাজিফা তুষি আবারও প্রমাণ করেছেন, ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিতে তিনি






