হজে সৌদি গেলেন সেনাপ্রধান

 

রাজকীয় অতিথি হিসেবে সফর, দেশে ফিরবেন ১ জুন!

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এ সফরে গেছেন সেনাপ্রধান।

সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। একইসঙ্গে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন ধর্মীয় কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে।

আইএসপিআর জানিয়েছে, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।

বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে প্রতিবছরই অনেকে সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে হজ পালনের সুযোগ পান।

এবারও সেই ধারাবাহিকতায় রাজকীয় অতিথি হিসেবে সফর করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।