অন্তঃসত্ত্বা অবস্থায়ও ‘দোলা রে দোলা’ শুটিং, নতুন করে আলোচনায় মাধুরী

১৭ দিন ধরে চলা শুটিংয়ে জ্বর নিয়েও নেচেছিলেন বলিউডের ‘ধকধক গার্ল’।

টুইট ডেস্ক: বলিউডের কালজয়ী সিনেমা দেবদাসের জনপ্রিয় গান ‘দোলা রে দোলা’ নিয়ে ফের আলোচনায় এসেছেন মাধুরী দীক্ষিত । সম্প্রতি প্রকাশ্যে এসেছে, গানটির শুটিংয়ের সময় তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শারীরিক অসুস্থতা ও জ্বর থাকা সত্ত্বেও দীর্ঘ ১৭ দিন ধরে চলে এই গানের শুটিং।

২০০২ সালে মুক্তিপ্রাপ্ত দেবদাস সিনেমাটি পরিচালনা করেন হন

সৃঞ্জয় এই এ বানারাশি। বিশাল আয়োজনে নির্মিত ‘দোলা রে দোলা’ গানে মাধুরীর সঙ্গে পারফর্ম করেন ঐশ্বরিয়া রাই জমকালো সেট, ভারী পোশাক ও জটিল নৃত্যভঙ্গির কারণে গানটি বলিউড ইতিহাসে অন্যতম কঠিন কোরিওগ্রাফির উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

প্রয়াত কোরিওগ্রাফার সারজ খানের দীর্ঘদিনের সহকারী রুবিনা খান এক সাক্ষাৎকারে জানান, গানটির শুটিং শেষ করতে সময় লেগেছিল টানা ১৭ দিন। এর আগে প্রায় এক মাস ধরে আলাদা রিহার্সালও চলে।

রুবিনা খানের ভাষ্য অনুযায়ী, একটি জটিল নাচের দৃশ্যে মাধুরীকে ঘুরে বসে পড়তে হতো। অন্তঃসত্ত্বা অবস্থায় সেই দৃশ্য করতে গিয়ে তার মাথা ঘুরে যেত। তবে কখনও কোরিওগ্রাফি পরিবর্তনের অনুরোধ করেননি তিনি। বরং নির্ধারিত নাচ নিখুঁতভাবে শেষ করতেই মনোযোগী ছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিল্পী কঠিন স্টেপ নিয়ে আপত্তি তুললেও মাধুরী দীক্ষিত সবসময় পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। কাজের প্রতি তার নিষ্ঠা পুরো ইউনিটকে অনুপ্রাণিত করত।

শুধু মাধুরীই নন, শুটিং চলাকালে অসুস্থ ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালি এক সাক্ষাৎকারে জানান, শারীরিক কষ্টের মধ্যেও মেঝেতে শুয়ে ইউনিটকে নির্দেশনা দিতেন সরোজ খান। এমনকি সিনেমা মুক্তির দিন হাসপাতালে ভর্তি অবস্থায়ও তিনি জানতে চেয়েছিলেন, ‘দোলা রে দোলা’ গানে দর্শকরা টাকা ছুড়েছে কি না।

বলিউড বিশ্লেষকদের মতে, ‘দোলা রে দোলা’ শুধু একটি জনপ্রিয় গান নয়; এটি বলিউডের পেশাদারিত্ব, শ্রম ও শিল্পনিষ্ঠার প্রতীক হয়ে উঠেছে। মাধুরী, ঐশ্বরিয়া, শাহরুখ খান, সরোজ খান ও সঞ্জয় লীলা বানসালির সম্মিলিত প্রচেষ্টায় গানটি আজও দর্শকের আবেগে বিশেষ স্থান দখল করে আছে।

এদিকে, কাজের প্রতি একই নিষ্ঠা ধরে রেখে এখনও সক্রিয় রয়েছেন মাধুরী দীক্ষিত। আগামী ৪ জুন তার ৫৯তম জন্মদিন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম netflix.com⁠�–এ মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব সিনেমা ‘মা-বেহেন’।