ঈদে ‘বনলতা সেন’ মুক্তি নিয়ে আশাবাদী নাবিলা

আইনি জটিলতা থাকলেও সময়মতো সিনেমা হলে আসবে বলে প্রত্যাশা অভিনেত্রীর।

টুইট প্রতিবেদক: সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা সেন’ কয়েক দফা মুক্তি পিছিয়ে যাওয়ার পর অবশেষে আসন্ন ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ দীর্ঘদিনের।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা।

তবে মুক্তির ঘোষণার পরই আবারও সামনে আসে আইনি জটিলতার খবর। জানা গেছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন, যা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

তবে পুরো বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন নাবিলা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ঈদে দ্বিতীয়বারের মতো তাঁর সিনেমা মুক্তি পাওয়া আনন্দের হলেও দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন বলে কিছুটা নার্ভাস লাগছে। তাঁর ভাষ্য, সমস্যা সমাধানের পরই সিনেমাটির পোস্টার ও মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। তাই মুক্তি নিয়ে শঙ্কার কোনো কারণ দেখছেন না তিনি।

প্রতিযোগিতাপূর্ণ ঈদের বাজার নিয়েও আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। তাঁর মতে, দেশের দর্শক এখন বিভিন্ন ঘরানার চলচ্চিত্র গ্রহণ করছেন এবং ভালো গল্পের সিনেমার জন্য আলাদা দর্শকশ্রেণি তৈরি হয়েছে।

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।

এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ