কারিনার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস, পরিবারকে সমবেদনা।

টুইট প্রতিবেদক: দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ–এর কন্যা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব কারিনা কায়সার–এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার দেওয়া এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমা কারিনা কায়সারের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারের জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি ইন্তেকাল করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির কারণে তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ ছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।