ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি

ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচার।
টুইট প্রতিবেদক: লক্ষ্মীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে “গ্রীণ সিটি, ক্লিন সিটি” কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়।
অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরি করেন। তারা জমে থাকা পানি অপসারণ, ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন এবং জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, তারেক রহমান ঘোষিত “গ্রীণ সিটি, ক্লিন সিটি” কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তিনি জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।






