ইরানের কড়া বার্তা, চাপে বাহরাইন

মার্কিন ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি তেহরানের।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মানুচেহর মোত্তাকি  বলেছেন, ভবিষ্যতে কোনো যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইন যদি আবারও যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তবে তেহরান এমন প্রতিক্রিয়া দেখাবে যা দেশটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলে যেতে হতে পারে” এমন কঠোর ভাষায় তিনি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর বাহরাইন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে।

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিকে কেন্দ্র করেই মূলত উত্তেজনা বাড়ছে। ইরানের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতের সময় বাহরাইন মার্কিন সামরিক তৎপরতায় সহযোগিতা করেছে।

মোত্তাকি আরও অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি–কে হত্যাচেষ্টার ঘটনার পরও বাহরাইন তেহরানের প্রতি সহানুভূতি দেখায়নি। বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাবে সমর্থন দিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তঃপার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকেও বাহরাইন ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করেছিল। তবে কয়েকটি দেশের কূটনৈতিক সহযোগিতায় সেই উদ্যোগ ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় বাহরাইনের কয়েকটি স্থাপনায় আঘাত হানে তেহরান। সে সময় কয়েকটি হোটেলে ড্রোন হামলার ঘটনাও ঘটে। ইরানের দাবি ছিল, মার্কিন সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে ওই হোটেলগুলোতে অবস্থান নিয়েছিল।

বিশ্লেষকদের মতে, ইরান ও বাহরাইনের এই উত্তেজনা পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন নতুন সংকটের আশঙ্কা