শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর বার্তা

প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করতে নতুন সহায়ক কর্মসূচির ঘোষণা।

টুইট প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে কেবল ব্যয়ের খাত হিসেবে নয়, বরং “জাতীয় বিনিয়োগ” হিসেবে বিবেচনা করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনো অনেক শিক্ষার্থী শ্রেণি-উপযোগী দক্ষতা অর্জন করতে পারছে না। জাতীয় শিক্ষার্থী মূল্যায়নের তথ্য অনুযায়ী প্রায় অর্ধেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত শিখনমানের বাইরে রয়েছে।

তার ভাষায়, বাস্তব পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে; কারণ বহু শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে উঠলেও প্রয়োজনীয় পাঠদক্ষতা অর্জন করতে পারেনি।

তিনি জানান, ঝরে পড়া ও শিক্ষায় পিছিয়ে থাকা শিশুদের জন্য সরকার ‘রেমিডিয়াল শিক্ষা’ কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে। এ কর্মসূচির আওতায় লার্নিং সার্কেল, কমিউনিটি সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাসামগ্রী ব্যবহারের মাধ্যমে শিখন ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাশেদা কে. চৌধুরী বলেন, ববি হাজ্জাজ রচিত দি লার্নিং নেলসন বইয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের একটি বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে। সেখানে প্রাথমিক শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থার সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় সে দি চিল্ডেন–সহ বিভিন্ন দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং শিক্ষা বিশেষজ্ঞরা অংশ