ক্রুজে ভাইরাস আতঙ্ক

হান্টাভাইরাস সংক্রমণে জরুরি তৎপরতা, মার্কিন নাগরিকদের ফেরাতে বিশেষ ফ্লাইট প্রস্তুত।
টুইট প্রতিবেদক: হান্টাভাইরাসে আক্রান্ত একটি প্রমোদতরীকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত বাড়ছে। জাহাজটিতে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নিতে বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জাহাজটি স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের দিকে অগ্রসর হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার জানিয়েছে, আক্রান্ত যাত্রীদের সরিয়ে নিতে স্পেন সরকার ও সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজটি তেনেরিফে পৌঁছানোর পর মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তাও দেওয়া হবে।
জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষের তথ্যমতে, এমভি হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীতে অন্তত ১৭ জন মার্কিন নাগরিক রয়েছেন। ইতোমধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি ও এক জার্মান নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন বিরল এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, আক্রান্তদের শরীরে অ্যান্ডেস ভাইরাস শনাক্ত হয়েছে। এটি হান্টাভাইরাসের এমন একটি ধরন, যা মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম। ফলে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি জানিয়েছে, যাত্রীদের প্রথমে নেব্রাস্কার অফুট বিমানঘাঁটিতে নেওয়া হবে। পরে তাদের নেব্রাস্কা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের জাতীয় কোয়ারেন্টাইন কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হবে।
তবে এখন পর্যন্ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের মধ্যে রোগের কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ এপ্রিল ব্রিটিশ দ্বীপ সেন্ট হেলেনায় জাহাজটি নোঙর করার পর বিভিন্ন দেশের যাত্রীরা জাহাজ ত্যাগ করেছেন। এতে সংক্রমণ বিস্তারের আশঙ্কা আরও






