শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অরক্ষিত জলাশয়ে বাড়ছে ঝুঁকি, নিরাপত্তা ব্যবস্থার দাবি স্থানীয়দের

টুইট প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নগর হাওলা ও দক্ষিণ ধনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে।

নিহত জিহাদ নগর হাওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুরপাড়ে তার জুতা দেখতে পান স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নিহত সুইটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। দীর্ঘ ১১ বছর ধরে পরিবারসহ দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল তারা। তার বাবা-মা স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত। পরিবারের সদস্যরা জানান, সুইটি বাকপ্রতিবন্ধী ছিল।

স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক শিশুকে বাঁচানোর চেষ্টা করে সুইটি। এ সময় সে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর এলাকায় অরক্ষিত পুকুর ও জলাশয় নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের পুকুরগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।

অধিকাংশ জলাশয়ে নেই কোনো সীমানাপ্রাচীর বা সতর্কতামূলক ব্যবস্থা, ফলে শিশুদের জন্য প্রতিনিয়ত প্রাণঘাতী ঝুঁকি তৈরি হচ্ছে।

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পুকুরঘাটে নিরাপত্তা বেষ্টনী নির্মাণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং শিশুদের নিরাপত্তা বিষয়ে সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।

ঘটনার বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া