গাঁজাসহ আটক বাবা-ছেলে কারাগারে

দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক মাসের বিনাশ্রম দণ্ড
টুইট প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও বহনের অভিযোগে বাবা-ছেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কালিকাপুর গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে নুরু শেখ (৬০) এবং তার ছেলে হাবিব মিয়া (২২)।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
অভিযান চলাকালে নিজ বসতভিটার কাঠের বাগানে বাবা-ছেলেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবন ও বহনের দায় স্বীকার করলে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাঁজা সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা করছেন






