ভারতে মুসলমানদের ওপর হামলার নিন্দা

পশ্চিমবঙ্গ-আসামের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগ চাইল খেলাফত মজলিস।
টুইট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, নির্বাচনি ফলাফলকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে সংঘটিত সহিংসতা মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ভারতের বিভিন্ন এলাকায় মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে উসকানিমূলক পরিবেশ তৈরি করা হচ্ছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী–এর বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন মন্তব্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কর্মকাণ্ডকে পরোক্ষভাবে উৎসাহিত করে।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব হামলায় উগ্রপন্থি রাজনৈতিক সমর্থকদের প্রত্যক্ষ মদদের অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু বানানো সভ্য রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি আনুষ্ঠানিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রতিবেশী দেশে মুসলমানদের নিরাপত্তাহীনতার ঘটনায় নীরব থাকা উচিত নয়। ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাতে ঢাকার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধর্মীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো






