দেওয়ানগঞ্জে মাদক সেবনে দুই যুবকের জেল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে আটক, ১৫ দিন করে কারাদণ্ড
টুইট ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে দুই যুবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন,দেওয়ানগঞ্জ পৌর এলাকার ডালবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাহেব আলী (২৫) এবং একই উপজেলার বাসিন্দা জমসেদ আলীর ছেলে শাহা আলী (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আইন অনুযায়ী তাদের কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী তৎপরতা জোরদার করার অংশ হিসেবেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।






