হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী আশিক হত্যা চেষ্টা মামলা; অব্যাহতি পেলেন ১২৭ জন।
টুইট ডেস্ক: ঢাকার মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী সহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। রোববার (৩ মে) সকালে সংশ্লিষ্ট আদালতে এ চার্জশিট জমা দেওয়া হয়।
চার্জশিটভুক্তদের মধ্যে আরও রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক মন্ত্রী , সাবেক সংসদ সদস্য সহ আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় নেতা।
তদন্ত শেষে এ মামলায় মোট ১২৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর সময় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হন ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক।
এ ঘটনায় তিনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় দেড়শ’ জনকে আসামি করা হয়েছিল।
এই চার্জশিট দাখিলের মধ্য দিয়ে আলোচিত এ মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করলো।
সংশ্লিষ্ট মহলের দৃষ্টি এখন আদালতের কার্যক্রম ও পরবর্তী আইনি অগ্রগতির দিকে।






