মোসাদ-গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

সংবেদনশীল তথ্য পাচার ও রাষ্ট্রীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগে কঠোর অবস্থান তেহরানের
ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার ইয়াকুব করিমপুর ও নাসের বাকরজাদেহ নামের ওই দুই ব্যক্তির বিরুদ্ধে রায় বাস্তবায়ন করা হয়।
সরকারি ভাষ্য অনুযায়ী, নাসের বাকরজাদেহের বিরুদ্ধে নাতাঞ্জসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সংবেদনশীল এলাকায় তথ্য সংগ্রহের অভিযোগ ছিল। একই সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের বিষয়টিও মামলায় উঠে আসে।
অন্যদিকে ইয়াকুব করিমপুরের বিরুদ্ধে অভিযোগ, তিনি মোসাদের এক কর্মকর্তার কাছে রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত গোপন তথ্য পাচার করেছিলেন। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সর্বোচ্চ শাস্তি দেয়।
রাষ্ট্রীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবেই একাধিক মামলায় দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করা হচ্ছে।
এই ঘটনার সূত্র হিসেবে আন্তর্জাতিক সংবাদ সংস্দ রাউটারের-এর প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।






