যুক্তরাজ্যে ইসরাইলবিরোধী নিষেধাজ্ঞা প্রস্তাব, ৭৫ এমপির সমর্থন

গাজা, পশ্চিম তীর ও লেবাননে সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আহ্বান, পার্লামেন্টে নতুন বিতর্কের সূচনা

যুক্তরাজ্যের পার্লামেন্টে ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের দাবি জোরালো হয়েছে। গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং লেবাননে চলমান সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্থাপিত একটি প্রস্তাবে ইতোমধ্যে ৭৫ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন।

প্রস্তাবটি উত্থাপন করেন লেবার পার্টির সংসদ সদস্য রিচার্ড বার্গন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিভিন্ন দলের এমপিদের সমর্থন নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে, যা ইসরাইলের নীতির বিরুদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে এক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে।

প্রস্তাবের সমর্থকদের মধ্যে রয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির মুখপাত্র ব্রেন্ডন ও’হারা, সাবেক লেবার নেতা জেরেমি করবিন এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরানসহ বেশ কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্য।

প্রস্তাবে গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরাইলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব পাশ বা আলোচনায় অগ্রসর হলে মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাজ্যের কূটনৈতিক অবস্থান আরও জটিল হয়ে উঠতে পারে।