হরমুজ নিয়ে অনিশ্চয়তা মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজের

নিরাপত্তা নিশ্চয়তা না থাকায় নৌপরিবহন খাতকে সতর্ক থাকতে বললেন আর্সেনিও ডোমিঙ্গেজ।
টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা কাটেনি,এমন বাস্তবতায় বৈশ্বিক নৌপরিবহন খাতকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিললেও বর্তমানে যে তথ্যগুলো প্রচারিত হচ্ছে, সেগুলোর অনেকটাই এখনো যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। ফলে পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়।
তিনি জানান, এই সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো,প্রায় ২০ হাজার নাবিক এবং দুই হাজারের মতো জাহাজ এখনো কার্যত আটকে রয়েছে।
এই বাস্তবতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।
ডোমিঙ্গেজ জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হলেও তা যেন নিরাপদভাবে হয়,এটাই এখন প্রধান অগ্রাধিকার।
তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, সম্ভাব্য সমঝোতা এবং প্রণালির নিয়ন্ত্রণ।
এই তিনটি বিষয় পরস্পর জড়িত থাকায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ফলে বৈশ্বিক শিপিং শিল্পকে আপাতত ঝুঁকি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।






