এসএসসি পাসেই সরকারি চাকরির সুযোগ

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ জন নিয়োগ—আজই শেষ আবেদন, অনলাইনে দ্রুত সম্পন্নের তাগিদ।
টুইট প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে টেলিযোগাযোগ অধিদপ্তর।
মাত্র এসএসসি পাস যোগ্যতায় ২টি পদে মোট ৩১ জন কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আজ (১৬ এপ্রিল) বিকেল ৫টার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা অস্থায়ী ভিত্তিতে কাজ করবেন এবং দেশের যেকোনো স্থানে তাদের কর্মস্থল নির্ধারণ করা হতে পারে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন, যা তরুণ চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আবেদনকারীর বয়স ১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বয়স প্রমাণে কোনো ধরনের হলফনামা গ্রহণযোগ্য নয়,এ বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত মাপের ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পর বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।আবেদন ফি টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
প্রথম পদের জন্য ১১২ টাকা এবং দ্বিতীয় পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদন সম্পন্নের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
চাকরি বিশ্লেষকদের মতে, স্বল্প শিক্ষাগত যোগ্যতায় সরকারি চাকরির এমন সুযোগ নিয়মিত আসে না।
ফলে আগ্রহীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।






