তুঙ্গে ট্রাম্প–পোপ দ্বন্দ্ব

ইরান ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা, নিহতের সংখ্যা ও পারমাণবিক কর্মসূচি নিয়েবিভ্রান্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশষ্ট,এর মধ্যে ইরান ইস্যুকে কেন্দ্র করে বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাম্প্রতিক এক বক্তব্যে ট্রাম্প ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা “একেবারেই অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেন এবং দেশটিতে বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানির অভিযোগ তোলেন।

ট্রাম্প দাবি করেন, গত দুই মাসে ইরানে অন্তত ৪২ হাজার নিরস্ত্র বিক্ষোভকারী নিহত হয়েছে।

তবে এই সংখ্যার নির্ভরযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। ইরান সরকার যেখানে নিহতের সংখ্যা ৩ হাজারের কিছু বেশি বলছে, সেখানে বিভিন্ন মানবাধিকার সংস্থার হিসাব ৭ হাজারের কাছাকাছি।

জাতিসংঘের বিশেষ দূতের পর্যবেক্ষণে এই সংখ্যা ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজারের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে পোপ লিও চতুর্দশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করেন।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ ও ‘পররাষ্ট্রনীতিতে ব্যর্থ’ বলে কটাক্ষ করেন।

জবাবে পোপ স্পষ্ট ভাষায় জানান, যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান থেকে তিনি সরে দাঁড়াবেন না এবং কোনো রাজনৈতিক চাপকে ভয় পান না।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বিতর্ক তীব্র হয়েছে।

ট্রাম্প সম্ভাব্য পারমাণবিক হুমকির কথা উল্লেখ করলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখন পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে:

এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পায়নি বলে জানিয়েছে।বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে এই ধরনের উচ্চপর্যায়ের বাকবিনিময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান, ধর্মীয় নেতৃত্বের সমালোচনা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পরস্পরবিরোধী তথ্য,সব মিলিয়ে বৈশ্বিক কূটনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে।