রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজশাহী নগরীর নানকিং দারবার হলে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনসহ অতিথি হিসেবে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী কলেজের শিক্ষক তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাসেন আলী, রাজশাহী বারের সাধারণ সম্পাদক তৌহিদ পারভেজ, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, তাহেরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফয়সাল সরকার ডিকো প্রমূখ।







