ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ, বেতন ৩১ হাজার

স্নাতক পাসেই আবেদনের সুযোগ; অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদন চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

টুইট প্রতিবেদক: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

শনিবার (৩১ অক্টোবর) থেকে এ নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার

বিভাগ: কার্ড বিক্রয়

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

বেতন: ৩১ হাজার টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিসের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

এ পদে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন করবেন যেভাব

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখা এবং আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে।

আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি:

https://bdjobs.com/h/details/1550737?ln=1

আবেদন শুরুর তারিখ: ৩১ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৭ নভেম্বর ২০২৬

আবেদনের আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্তগুলো ভালোভাবে যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানের ওয়েবসা

ইট: https://www.ebl.com.bd