নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত, দায়িত্ব পাচ্ছেন যারা

টুইট ডেস্ক : দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নিতে নানা উদ্যোগের কথা জানিয়েছিল বিসিবি। তৃণমূলে স্কুল ক্রিকেট চালুর পাশাপাশি বিভাগীয় পর্যায়ে নারী কোচ নিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছিল। এবার বাস্তবায়নের পথে এসব উদ্যোগ।
বিসিবি সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে, নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৫ জন নারী কোচ এবং ৩ জন পুরুষ প্রধান কোচ। এ ছাড়া সহকারী কোচ কিংবা ম্যানেজারও চূড়ান্ত হয়েছে।
সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছেন জাতীয় দল কিংবা ঘরোয়াতে খেলা একাধিক সাবেক ক্রিকেটারও।
কোন বিভাগে কারা দায়িত্ব পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক-
ঢাকা বিভাগ
মাকসুদা লিজা : ম্যানেজার
রেশমা আক্তার আদুরী: প্রধান কোচ
নাদেজা মুনতাহা: সহকারী কোচ
বরিশাল বিভাগ
মাহমুদুল হায়দার: সহকারী কোচ
আখতারুজ্জামান নয়ন: প্রধান কোচ
মুর্শিদা নাজনীন: ম্যানেজার
চট্টগ্রাম বিভাগ
মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী: ম্যানেজার
মোহাম্মদ ইসমাইল: কোচ
পারমিতা দত্ত: সহকারী কোচ
রংপুর বিভাগ
মনিকা আক্তার আশা: ম্যানেজার
আরিফা জাহান বীথি: প্রধান কোচ
মুর্শেদা খাতুন সোমা: সহকারী কোচ
খুলনা বিভাগ
সুলতানা ইয়াসমিন: টিম ম্যানেজার
আয়েশা রহমান শুকতারা: প্রধান কোচ
তাজিয়া আক্তার: সহকারী কোচ
সিলেট বিভাগ
আল ওয়াদুদ সুইট: প্রধান কোচ
শাহনাজ পারভীন: সহকারী কোচ
সেলিনা আক্তার চৌধুরী: ম্যানেজার
রাজশাহী বিভাগ
পান্না ঘোষ: প্রধান কোচ
মোহাম্মদ সান: সহকারী কোচ
ইমরুল কায়েস: ম্যানেজার
ময়মনসিংহ বিভাগ
মৃদুল: প্রধান কোচ
লিলি রানী বিশ্বাস: সহকারী কোচ
সুজন: ম্যানেজার






