তেজগাঁওয়ে দুটি ককটেল নিক্ষেপ, আহত ১

আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি অবিস্ফোরিত; আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধস্থল তদন্ত দল।

টুইট প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আক্তার হোসেন নামে এক পথচারী আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় থাকে। ঘটনায় এক পথচারী সামান্য আহত হয়েছেন।

দুর্বৃত্তরা কীভাবে ঘটনাস্থলে এসে ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তারা মোটরসাইকেল, রিকশা নাকি ব্যক্তিগত গাড়িতে এসেছিল, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। এ ঘটনায় পুলিশের একটি দল কাজ করছে বলে জানান ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাতেজগাঁও #স্থলে পৌঁছায়। পরে পুলিশের অপরাধস্থল তদন্ত দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করে।

ককটেল নিক্ষেপের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।