যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর থেকে সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে সিআইডি, জব্দ করা হয়েছে দুটি স্মার্টফোন
টুইট ডেস্ক: যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সিআইডি সূত্রে জানা গেছে, প্রশ্নফাঁসের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সোহাগ ফকিরের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রশ্নফাঁসের ঘটনায় তার ভূমিকা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।






