জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন: রিজভী

জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতার প্রশ্ন, ‘ফ্যাসিস্টদের পথ কী? একটি দৃষ্টান্ত দেখান’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা শেখ হাসিনার দেখানো পথেই হাঁটতে পছন্দ করেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতার স্বার্থে জামায়াত কখনো বিএনপির সঙ্গে জোট গঠনের চেষ্টা করলেও তাদের কর্মকাণ্ডে ভিন্ন চিত্র দেখা যায়।
রোববার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বিএনপি ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, “ফ্যাসিস্টদের পথ কী? কোনটা পথ? একটা দৃষ্টান্ত দেখান।”
রিজভী বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেওয়া কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিএনপির কোনো নেতা বলেননি। বিএনপির প্রধান নেতা তারেক রহমানও এমন কথা বলেননি বলে দাবি করেন তিনি। অথচ এখন বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্টদের পথে হাঁটার অভিযোগ তোলা হচ্ছে।
বিএনপির প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণ বিএনপিকে চেনে এবং দলটি প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয় না। অন্যদিকে জামায়াতের নেতারা মানুষের মন জয় করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পরে তার






