প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন রাবির নার্গিস

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ গ্রহণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নার্গিস খাতুন।

রাবি শিক্ষার্থী নার্গিস খাতুনের ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন। ক্রীড়া ক্যাটাগরিতে পুরস্কার, অভিনন্দন জানিয়েছেন উপাচার্য ও দুই উপ-উপাচার্য।

নিজস্ব প্রতি‌নি‌ধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ক্যাটাগরিতে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে এ পুরস্কার তুলে দেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ পুরস্কার প্রদান করে।

নার্গিস খাতুনের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এক অভিনন্দনবার্তায় তাঁরা নার্গিস খাতুনকে শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, এ অর্জন তাঁকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।