কোরআনের শিক্ষাকে ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ার আহ্বান জামায়াত আমিরের

ব্যক্তি ও সমাজজীবনে কোরআনের শিক্ষা বাস্তবায়নের আহ্বান ডা. শফিকুর রহমানের; অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র কোরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ মাসব্যাপী ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, পবিত্র কোরআন মানবতার জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কোরআন মুখস্থ করার পাশাপাশি এর শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের মসজিদগুলোর ইমাম ও আলেম-ওলামারা নেতৃত্বে এলে সমাজ থেকে অনিয়ম, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডা. শফিকুর রহমান।






