বাংলাদেশের নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড

বিশ্বমানের বন্দর ব্যবস্থাপনায় নতুন পদক্ষেপ, নিউ মুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। দেশের কনটেইনার পরিবহনের এক-তৃতীয়াংশের বেশি যে টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়, সেটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন পরিচালন ব্যবস্থার মাধ্যমে এনসিটির কার্যক্রম আরও দক্ষ ও গতিশীল করার পাশাপাশি পণ্য পরিবহনে সময় কমানো, বন্দরের অবকাঠামোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং কর্মীদের জন্য আরও ভালো সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এনসিটির পরিচালনায় পরিবর্তন শুধু অপারেটর পরিবর্তনের বিষয় নয়; বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার একটি পদক্ষেপ। দ্রুত ও দক্ষ বন্দরসেবা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সরকারের পক্ষ থেকে এ উদ্যোগে সংশ্লিষ্ট কর্মকর্তা, অংশীদার ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।






