খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের দোয়া মাহফিল

রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকোর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাজশাহী নগরীর সোনাদিঘি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।






