রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন
টুইট ডেস্ক: রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
ইন্টার্নশিপ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম, প্রকৌশলভিত্তিক কাজ ও নগর ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রেও এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ইন্টার্নশিপ কার্যক্রমের বিভিন্ন দিক, শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।






