বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও জাতিসংঘে সহযোগিতা নিয়ে আলোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। রোববার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রাশিয়ার দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম ও ফোরামে বাংলাদেশ-রাশিয়ার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও মতবিনিময় হয়।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় রুশ দূতাবাস।