৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

৪৯ পুলিশ পরিদর্শকও রয়েছেন তালিকায়, শুক্রবার সকালে প্রজ্ঞাপন জারি

টুইট ডেস্ক: সাত সহকারী পুলিশ কমিশনার ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ পুলিশের ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ৭ জন সহকারী পুলিশ কমিশনার এবং ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।