জাল ভিসা প্রতারণা তারাগঞ্জে যুবক গ্রেপ্তার

অনন্তপুর দক্ষিণপাড়ায় ডিবি ও থানা-পুলিশের যৌথ অভিযান
টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে মতিউর রহমান মিম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তারাগঞ্জ থানা-পুলিশের যৌথ দল। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিম ওই গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে জাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় তারাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।






