জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে মহানগর বিএনপির বিশাল সমাবেশ

শহীদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সম্মান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের অবদানের স্বীকৃতি এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক। এছাড়া আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

মঞ্চে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, অলিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিন, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া রাজশাহী মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়কে কেন্দ্র করে একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়।