নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন ডিফেন্স অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা ও পেশাগত সহযোগিতা জোরদারে আলোচনা

টুইট ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর. চ্যান্ডলার নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৩০ জুলাই ২০২৬) নৌ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি নৌবাহিনী প্রধানকে নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক পেশাগত সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

এ সময় ভবিষ্যতে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।