বান্দরবানে “Peace Building Initiative” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠ রোগী ও পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার
টুইট ডেস্ক: সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ বান্দরবান পৌরসভার সম্মেলন কক্ষে একটি তাৎপর্যপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Leprosy Mission International Bangladesh-এর আয়োজনে এবং District Advocacy Platform (DAPs)*-এর সার্বিক সহযোগিতায় “Peace Building Initiative by District Advocacy Platform”* শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. মঞ্জরুল হক, পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
সভাপতিত্ব করেন ডা. ভানু মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কর্মশালায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সামাজিক অন্তর্ভুক্তির চেতনা জোরদারের মাধ্যমে কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে কীভাবে কার্যকরভাবে দাঁড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়।
বক্তারা কুষ্ঠ রোগ সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কুষ্ঠ কোনো অভিশাপ নয়, এটি একটি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ। আক্রান্ত মানুষের চিকিৎসা, মর্যাদা, অধিকার এবং স্বাভাবিক সামাজিক জীবনে সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, আক্রান্ত ব্যক্তিদের অবহেলা বা বৈষম্য নয়, প্রয়োজন ভালোবাসা, সম্মান, সচেতনতা ও আন্তরিক সহযোগিতা।
অনুষ্ঠানে ধর্ম, বর্ণ, জাতি বা রোগের কারণে কাউকে যেন অবহেলা করা না হয় সে বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয়। মানবিকতা, শান্তি ও সম্প্রীতির চর্চার মধ্য দিয়ে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।
আমরা কতজনই না কুষ্ঠ রোগ শুনলেই দূরে সরে যাই। অথচ ডাক্তাররা বলছে এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। সমস্যা রোগে না, সমস্যা আমাদের মনের কুসংস্কারে।
Leprosy Mission আর DAPs যে কাজটা করছে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিচ্ছে। পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ ভুলে পাশে দাঁড়ানোই তো আসল “Peace Building”।
পৌর প্রশাসক স্যার আর ডা. ভানু মারমা স্যারের নেতৃত্বে বান্দরবান দেখাচ্ছে – বৈষম্যহীন সমাজ গড়তে হলে আগে মন থেকে বৈষম্য মুছতে হবে।
শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনই হোক কুষ্ঠমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের ভিত্তি” – এই লাইনটাই হোক আমাদের অঙ্গীকার।
আসুন, আমরা কাউকে রোগ দিয়ে বিচার না করি। পাশে থাকি, সম্মান দিই।






