মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জনগণের প্রত্যাশা ও রাষ্ট্রীয় উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

টুইট ডেস্ক: মানবিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের ইতিবাচক পরিবর্তনে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং জনমত গঠন, জবাবদিহিতা নিশ্চিত এবং উন্নয়ন কার্যক্রমকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম অংশীদার।

তিনি আরও বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে আস্থা ও সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

এ সময় উন্নয়ন, মানবিক মূল্যবোধ ও নাগরিক অংশগ্রহণ জোরদারে সরকার ও গণমাধ্যমের সমন্বিত কাজের ওপর গুরুত্বারোপ করা হয়।