শক্তিশালী হবে দেশের ডিজিটাল৭০০ মেগাহার্টজ স্পেকট্রামে

গ্রাম-শহরে উন্নত ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার ভিত্তি আরও মজবুত হবে।

টুইট প্দেরতিবেদক: শের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

রোববার রাজধানীর একটি হোটেলে মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই স্পেকট্রামের কার্যকর ব্যবহার শহর ও গ্রামে মানসম্মত নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা সহজলভ্য হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের টেলিযোগাযোগ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একই সঙ্গে সবার জন্য সমান ডিজিটাল সেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান জানান, নতুন এই স্পেকট্রাম চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চগতির তথ্যসেবা ও কম বিলম্বে সংযোগ নিশ্চিত করবে। একই সঙ্গে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংসভিত্তিক ভবিষ্যৎ সেবা চালুর প্রস্তুতিকেও এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, ৭০০ মেগাহার্টজ ব্যান্ড চালুর ফলে গ্রাহকরা উন্নতমানের মোবাইল ইন্টারনেট সেবা পাবেন এবং দেশের ডিজিটাল রূপান্তর কর্মসূচি আরও বেগবান হবে।

বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম তরঙ্গদৈর্ঘ্যের এই স্পেকট্রাম বিস্তৃত এলাকায় নেটওয়ার্ক পৌঁছে দিতে সক্ষম।

ফলে প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত সংযোগ নিশ্চিত করা সহজ হবে, যা দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।