ছুরিকাঘাতে পিতৃহত্যা

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পারিবারিক বিরোধের ভয়াবহ পরিণতি।
টুইট প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছেন। শনিবার বিকেলে ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম নুরুল্লাহ (৬৩)। তিনি মূলত মহেশখালী উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে নুরুল্লাহ ও তার ছেলে শফিউল্লাহর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বিশেষ করে ছেলের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বিরোধ তীব্র হয়ে ওঠে। সম্প্রতি শফিউল্লাহর স্ত্রী অভিমান করে বাবার বাড়ি চলে যাওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
ঘটনার দিন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শফিউল্লাহ তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত শফিউল্লাহ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, পারিবারিক অশান্তি, একই বাসায় বসবাস, ছেলের বেকারত্ব এবং স্ত্রী বাবার বাড়ি চলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত






