বিনিয়োগে আশাবাদ

সিঙ্গাপুরকে এগিয়ে আসার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর।
বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবকাঠামো, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, পরিবহন ও প্রযুক্তিখাতে আন্তর্জাতিক বিনিয়োগের বিস্তৃত সুযোগ এখন বাংলাদেশের সামনে উন্মুক্ত রয়েছে।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, উন্নয়ন ও আধুনিকায়নের পথে বাংলাদেশ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বিভিন্ন খাতে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
সহযোগিতার নতুন ক্ষেত্র
বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বিশেষভাবে উঠে আসে
বিনিয়োগ সম্প্রসারণ
চিকিৎসা সহযোগিতা
প্রযুক্তি বিনিময়
বর্জ্য ব্যবস্থাপনা
পল্লী উন্নয়ন কার্যক্রম
উভয় পক্ষ এসব খাতে চলমান সহযোগিতা আরও ফলপ্রসূ করার বিষয়ে মতবিনিময় করেন।
মন্ত্রী সিঙ্গাপুরকে বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দেশটির প্রযুক্তিগত দক্ষতা ও উন্নয়ন অভিজ্ঞতা বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।






