কাল সারাদিন ব্যাট করতে চায় বাংলাদেশ

লিড বাড়িয়ে পাকিস্তানকে চাপে রাখার পরিকল্পনা নাহিদ রানার।

টুইট ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে দ্বিতীয় ইনিংসে ধৈর্যশীল ব্যাটিং করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেটে ১১০ রান তুলেছে টাইগাররা। সবমিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৬ রান। ম্যাচের এখনও তিন দিন বাকি থাকায় তাড়াহুড়ো না করে দীর্ঘ সময় ব্যাট করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে দল।

দিনশেষে সংবাদ সম্মেলনে পেসার নাহিদ রানা জানান, নির্দিষ্ট কোনো লক্ষ্য নয়, বরং পুরো দিন ব্যাট করাই এখন মূল পরিকল্পনা।

তার ভাষায়, “এখন একটাই পরিকল্পনা—যতক্ষণ সম্ভব ব্যাট করা। ২০০ বা ৩০০ রানের নির্দিষ্ট লক্ষ্য নেই। ম্যাচে এখনও তিন দিন বাকি। কাল চেষ্টা করব সারাদিন ব্যাট করার।”

পাকিস্তানের তারকা ব্যাটার Babar Azam–কে আউট করার পরিকল্পনা নিয়েও কথা বলেন নাহিদ। আগের বলটি ছিল দেড়শ কিলোমিটারের কাছাকাছি গতির, পরের বলেই গতি কমিয়ে ভিন্নতা আনেন তিনি।

নাহিদ বলেন, “ভালো ব্যাটারদের বিপক্ষে কিছু ভিন্নতা রাখতেই হয়। এতে ব্যাটার অস্বস্তিতে পড়ে। সেই পরিকল্পনাই কাজে দিয়েছে।”

পাকিস্তানের ইনিংসে শেষদিকে ব্যাটার সাজিদের মারমুখী ব্যাটিং প্রসঙ্গে নাহিদ বলেন, দলের বোলাররা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, “তাইজুল ভাই তিনটা উইকেট পেয়েছে। সাজিদও ভালো কিছু শট খেলেছে। ম্যাচে এমন পরিস্থিতি আসতেই পারে।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফিটনেস অনুশীলনের কিছু ছবি ভাইরাল হয়েছে। এ বিষয়ে নাহিদ বলেন, একজন ক্রীড়াবিদের জন্য ফিটনেসই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, “ফিটনেস আমার রুটিনের অংশ। ক্রিকেটকে পেশা হিসেবে নিয়েছি, তাই যা যা দরকার সবই করতে হবে। নিজের সঙ্গে কখনও আপোষ করি না, ফাঁকিও দিই না।”

নিজের প্রস্তুতি নিয়ে এই তরুণ পেসার আরও জানান, বোলিংয়ে নামার আগে তিনি আগেভাগেই শরীর গরম করে নেন, যাতে ম্যাচের ভেতরে অতিরিক্ত সময় নষ্ট না হয়।

বাংলাদেশ এখন চায় তৃতীয় দিনে বড় জুটি গড়ে লিড আরও বাড়াতে। অন্যদিকে পাকিস্তান দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার অপেক্ষায়। ফলে টেস্টের তৃতীয় দিনটি হতে যাচ্ছে সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ