দিল্লির নয়, ফয়সালা হবে ঢাকার রাজপথে: রাশেদ প্রধান

ফারাক্কা দিবসের আলোচনা সভায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর বক্তব্য।
টুইট ডেস্ক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ হবে দেশের জনগণের আন্দোলনের মাধ্যমে, কোনো বিদেশি শক্তির ইশারায় নয়। তিনি মন্তব্য করেন, “আমাদের রাজনীতির ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়।”
শনিবার (১৬ মে) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুব জাগপা আয়োজিত “ভেঙে দাও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ বাংলাদেশের মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়াতে শিখিয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশ আর কোনো দেশের “করদরাজ্য” নয় এবং জনগণ এখন নিজেদের অধিকার রক্ষায় সচেতন ও প্রস্তুত।
তিনি আরও বলেন, ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সেই প্রভাব এখন সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, সাংস্কৃতিক আগ্রাসন ও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ পর্যন্ত বিস্তৃত হয়েছে।
জাগপা মুখপাত্র অভিযোগ করেন, “কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না।” তিনি ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান এবং দেশের স্বার্থবিরোধী রাজনীতি থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি সতর্কবার্তাও দেন।
সভায় সভাপতিত্ব করেন যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এর এম জিয়াউল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুব নেতা নাঈম আল ইসলাম ও আবু






